![]()
CEO
জীবন বৃত্তান্ত
ঢাকা জেলার কাফরুল থানাধীন ইব্রাহিমপুরে জন্মগ্রহন করেন। ঢাকা ক্যান্টনমেন্টস্থ "সেনাপল্লী হাই স্কুল" হতে এসএসসি ও ঢাকা তেজগাঁও কলেজ হতে এইচএসসি পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স ও পরে মাষ্টার্স ডিগ্রী সম্পন্ন করেন। সাধারণ শিক্ষার পাশাপাশি তিনি কম্পিউটার এর উপর ডিপ্লোমা সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়েই ভারতীয় একটি আইটি প্রতিষ্ঠান হতে কম্পিউটারের উপর ডিপ্লোমা সম্পন্ন করেন। তিনি দেশে তথ্য প্রযুক্তি বিষয়কে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিবার লক্ষ্যে ১৯৯৫ সালে ঢাকা জেলার কাফরুল থানাধীন এলাকায় "সিলিকন কম্পিউটার ভেলী" নামক একটি কম্পিউটার প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার ঐকান্তিক প্রচেষ্ঠায় ও অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই "সিলিকন কম্পিউটার ভেলী”। যেখান হতে প্রতি বছর অসংখ্য ছাত্র-ছাত্রী কম্পিউটার তথা তথ্য-প্রযুক্তির উপর জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদেরকে যুগের উপযোগী করে গড়ে তুলছে। কঠোর নিয়ম-শৃংখলর মধ্য দিয়ে তিনি ছাত্রছাত্রীদের প্রশিক্ষন প্রদান করে থাকেন এবং অত্যন্ত দক্ষ তথ্য প্রযুক্তিবিদ তৈরী করে থাকেন। কম্পিউটার প্রশিক্ষন প্রদানের পাশাপাশি কম্পিউটার বিক্রয়, সার্ভিসিং, ডাটা এন্ট্রি, নেটওয়ার্কিং, ওয়েবপেজ ডিজাইন, সফটওয়্যার ডেভেলপ, ভিডিও এডিটিংসহ কম্পটারের সকল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। খুব শীঘ্রই কম্পিউটারের উপর লেখা তার বই প্রকাশিত হতে যাচ্ছে। অবসর সময়ে তিনি কম্পিউটার ও হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক বই পড়েন, এছাড়াও টিভিতে ক্রিকেট ও ফুটবল খেলা উপভোগ করেন। ঢাকার বাহিরে কোন নির্জন প্রাকৃতিক পরিবেশ বেষ্টিত একটি উন্নত আবাসিক তথ্য-প্রযুক্ত বিষয়ক প্রতিষ্ঠান গড়ে তোলাই তার জীবনের স্বপ্ন যেখানে গরীব ও মেধাবী ছাত্রছাত্রীরা বিনা কোর্স ফি তে উন্নত তথ্য-প্রযুক্তি বিষয়ক জ্ঞান অর্জন করতে সক্ষম হবে। আমরা নিজেদের যুগোপযোগী করার পাশাপাশি দেশ প্রেমের মহান মন্ত্রে উজ্জীবিত হয়ে একটি সুখী সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশ গড়ার মহান ব্রত নিয়ে এগিয়ে যাবো ইহাই আমাদের প্রধান লক্ষ্য।
CEO
Autobiography
Born in Ibrahimpur under Kafrul Thana of Dhaka district. After passing SSC from "Senapalli High School" in Dhaka Cantonment and HSC from Dhaka Tejgaon College, he completed his Honors and later his Masters degree in Political Science from Dhaka University. In addition to general education, he completed a diploma in computer. While studying at Dhaka University, he completed a diploma in computer from an Indian IT institute. In 1995, he established a computer institute called "Silicon Computer Valley" in Kafrul Thana area of Dhaka district with the aim of spreading information technology at the grassroots level. The fruit of his tireless efforts and hard work is today's "Silicon Computer Valley". From where every year numerous students are developing themselves to be suitable for the era by acquiring knowledge on computers and information technology. He trains students through strict rules and regulations and produces highly skilled IT professionals. In addition to providing computer training, he also provides training in all aspects of computers including computer sales, servicing, data entry, networking, webpage design, software development, video editing. His book written on computers is going to be published very soon. In his spare time, he reads books on computers and homeopathic medicine, and also enjoys watching cricket and football on TV. His life's dream is to build an advanced residential IT institution surrounded by a secluded natural environment outside Dhaka, where poor and talented students will be able to acquire advanced IT knowledge without course fees. In addition to making ourselves relevant to the times, we will move forward with the great vow of building a happy, prosperous, modern Bangladesh, inspired by the great mantra of patriotism. This is our main goal.