+880 1819-910938

কম্পিউটার শিখার জন্য অনেক ধৈর্য্যের প্রয়োজন হয়। আসলে ধৈর্য্য ব্যতিত কোন কিছুই অর্জন করা যায় না। মহান আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে, চারটি বিষয় একজন মানুষকে সর্বোচ্চ শিখরে পৌছিয়ে দিতে পারে। এগুলো হলো: জ্ঞান, সততা, কঠোর পরিশ্রম ও ধৈর্য্য। অফিস এ্যাপ্লিক্যাশন, গ্রাফিক্স, হার্ডওয়্যার, ওয়েবপেজ ডিজাইন, ভিডিও এডিটিং, এসইও, ডিজিটাল মার্কেটিং, নেটওয়ার্কিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট সহ কম্পিউটারের বিভিন্ন কোর্স রয়েছে। আপনি যত বেশী কোর্স শিখবেন চাকুরীর বাজারে আপনি তত চাহিদা সম্পন্ন একজন প্রার্থী হবেন। এছাড়াও ধৈর্য্য নিয়ে আপনাকে ভালো টাইপিং স্পীড অর্জন করতে হয়। কেননা ভালো টাইপিং স্পীড অর্জন করতে সক্ষম হলে চাকুরী জীবনে যথেষ্ট মূল্যায়ন পাওয়া যায়। হিসাব-নিকাশ কাজের জন্য মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ভালো করে জানতে হবে। বাস্তবে দেখায় যায় যে, যেকোন চাকুরীর ইন্টারভিউতে কম্পিউটার এর উপর একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়। টাইপিং স্পীড সম্পর্কে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাই এই বিষয়গুলোর উপর জোর দিতে হবে। ভালো কম্পিউটার জানা একজন লোকের চাকুরীর অভাব হয় না, চাকুরীর জন্য কারো দ্বারস্থ হতে হয় না।

মনে রাখবেন, আপনি যে পেশায় থাকেন না কেনো আপনার কম্পিউটার জ্ঞান লাগবেই। আপনি একটি অফিসের শীর্ষ কর্মকর্তা হউন কিংবা নিম্ন পদের কোন পদে থাকেন আপনার কম্পিউটার জ্ঞান লাগবেই। সময় করে কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জন করে নিজেকে যুগের উপযোগী করে গড়ে তুলুন।